এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদের দিনে এ ধরনের হামলা সত্যিই খুব দুঃখজনক।
পবিত্র রমজান মাসেই ইয়েমেনে বেশ কিছু ভয়াবহ হামলা চালানো হয়েছে। বিভিন্ন হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।
বুধবার দুটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। প্রথম হামলাটি চালানো হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সদর দপ্তরে। এরপরেই এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় হামলাটি চালানো হয়।