ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া বেড়েছে।
একইসঙ্গে বেড়েছে নিত্যপণ্যের দাম।
তবে মূল্যবৃদ্ধির ফলে জনগণের ওপর এই চাপকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
করোনায় মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে, চাকরি হারিয়েছে, পণ্যের দাম বেড়েছে।
এর সঙ্গে ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ নানা জায়গায় ভাড়া বেড়েছে।
জনগণের ওপর এই চাপ দেওয়াটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুরোটাই যৌক্তিক।
সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।