দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। আগামী শনিবার থেকে ২২ ক্যারেটের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৩০০ টাকায়।
শুক্রবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা।
আগামী শনিবার থেকে এ মানের স্বর্ণের ভরির দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা।
ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা।
শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা।
দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।