বাজারে আসছে না গুগল পিক্সেল ফোল্ড

এ বছরের অ্যান্ড্রয়েডের মোবাইল বাজারের সব থেকে বড় আকর্ষণ হওয়ার কথা ছিল গুগলের নতুন ভার্সন পিক্সেল ফোল্ড।
কিন্তু সম্প্রতি সা’প্লাই চেইন ডাটাবেজ থেকে জানা যায়, আপাতত গুগল বা’জারে পিক্সেল ফোল্ড আনছে না।
ডিসপ্লে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ রস ইয়ং তার একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, গুগল সম্প্রতি পিক্সেল ফোল্ডের সকল যন্ত্রাং’শের অর্ডার বাতিল করেছে।
এর থেকে সহজেই অনুমেয় চলতি বছর আসছে না গুগল পিক্সেল ফোল্ড।
২০২২ সালের প্রথমার্ধেও পিক্সেল ফোল্ড বাজারে আসার সম্ভাবনা নেই বলে জা’নিয়েছে রস ইয়ং।

যদিও গুগল আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু বলেনি, তবে টেক বিশে’ষজ্ঞরা বলছে, বাজারে ফোল্ডার অ্যান্ড্রয়েডের একাধিপত্য এখন স্যামস্যাং’র হাতে।
স্যামস্যাং গ্যালা’ক্সি ফোল্ড ৩ এবং গ্যালাক্সি ফ্লিপ ৩ বাজারে বেশ সাড়া ফেলেছে।
সেখানে স্যামস্যাং থেকেই ক্রয়কৃত ডিসপ্লে দিয়ে স্যামসাং’র সাথে টেক্কা দেওয়াকে সমীচীন ভাবছে না গুগল।

কেবল গুগল নয়, এলজি ফোল্ডিং মোবাইলের কথা বললেও শেষমেশ তারা মোবাইল ব্যবসা থেকেই নিজেদের গুটিয়ে নেয়।
টিসিএল ফোল্ড অ্যান্ড রোল অ্যান্ড্র’য়েডের সংকেত দিলেও এখন পর্যন্ত তাদের থেকে নতুন করে এই নিয়ে আর কিছু শোনা যায়নি।

Comments (0)
Add Comment