বছর শেষে ফিফা ফুটবল র‌্যাংকিংয়ের ১৮৬ নম্বর বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই চলমান বছর শেষ করতে যাচ্ছে বেলজিয়াম।
আর ১৮৬তম স্থানে থেকেই এ বছর শেষ করতে হবে বাংলাদেশকে।
ফিফা প্রকাশিত এ বছরের সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে এমন চিত্র ফুটে উঠেছে। পুরো বছরই শীর্ষে ছিল বেলজিয়াম।
শীর্ষে থেকেই বছরের শেষটাও করছে তারা।
দ্বিতীয়স্থানে থেকে বছর শেষ করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বেলজিয়ামের সাথে ব্রাজিলের ব্যবধান খুব বেশি নয়।
বেলজিয়ামের পয়েন্ট ১৮২৮.৪৫ এবং ব্রাজিলের পয়েন্ট ১৮২৬.৩৫।
মাত্র ২.১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে সবার উপরে বেলজিয়াম।
এরপর তৃতীয় থেকে দশমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।

এদিকে এক ধাপ এগিয়ে ১৮৬তম স্থানে থেকে বছর শেষ করছে বাংলাদেশ।
তাদের পয়ে’ন্ট ৯০৭.৮৩।
গত নভেম্বরে প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮৭তম স্থানে ছিল বাংলাদেশ।
অন্যদিকে নারী ফুটবলের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করবে যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে থাকবে জার্মানি।
আর এক ধাপ পিছিয়ে ১৪৩তম স্থানে থেকে বছর শেষ করতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে।

Comments (0)
Add Comment