‘সিনিয়র ছাড়া ক্রিকেটার নেই, এটি ভুল প্রমাণ হয়েছে’

তরুণদের দায়িত্ব দিলে তারাও ভালো খেলবে, তাদেরও সামর্থ্য আছে- বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই এমন কথা বলে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে যেনো এটিই প্রমাণ হলো।
যেখানে অনভিজ্ঞ এক দল নিয়েই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে খেলা বাংলাদেশ দলে অধিনায়ক মুমিনুল হক, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছাড়া আর কারও ২০টি টেস্ট খেলারও অভিজ্ঞতা ছিল না। সেই তারাই এনে দিয়েছেন ইতিহাসগড়া পারফরম্যান্স।

সাকিব আল হাসান এটিকে ভালো লাগার দিক হিসেবেই দেখছেন।
তার মতে, সবাই যেমন মনে করে সিনিয়র ক্রিকেটাররা আর ছাড়া খেলোয়াড় নেই, তা ভুল প্রমাণিত হয়েছে।
শুক্রবার একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেছেন সাকিব।

 

 

Comments (0)
Add Comment