ছাড়, উপহার ও চমক নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা।
গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় প্রচুর ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়। মেলায় প্রথমবারের মতো রাখা হয়েছে ৫-জি এক্সপিরিয়েন্স জোন।
এবারের মেলায় উপহার, ক্যাশ ব্যাকসহ নানা উপহার দেওয়া হচ্ছে।
১৭টি প্যাভিলিয়ন ও স্টল নিয়ে স্মার্টফোন ও ট্যাবের এই মেলা চলবে আজ শনিবার পর্যন্ত।
মেলায় প্রথমবারের মতো রাখা হয়েছে ৫জি এক্সপিরিয়েন্স জোন।
মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫-জি অভিজ্ঞতা নিতে পারছেন।
৬ জানুয়ারি বিকেলে মেলা উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘টেলিটকের স্টলে এবারই প্রথম ফাইভ–জি অভিজ্ঞতা নিতে পারছেন দর্শকেরা।
দেশে ফাইভ–জি প্রযুক্তি আসার আগে অনেকে হাসিঠাট্টা করলেও আমরা ফাইভ–জি এনেছি।’