সামাজিক যোগাযোগের অন্যতম এক জনপ্রিয় মাধ্যম টুইটার।
বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ফেসবুকের পরই টুইটারের অবস্থান।
শুধু বড় বড় মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন এই মাধ্যম। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই রয়েছে এর ব্যবহারকারী।
দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।
টুইটারে এবার‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ নামের নতুন ফিচার আসছে। ফিচারটিতে টেক্সট লিখে টুইটের উত্তর দেওয়ার বদলে সরাসরি ছবি বা ভিডিওতে টুইটের কপি এমবেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা।
তবে আপাতত কেবল আইওএস প্ল্যাটফর্মে ফিচারটি বিটা ভার্সনে যোগ করা হয়েছে। ফিচারটি ব্যবহারকারীদের ‘রিটুইট’ মেনুতে যোগ হয়েছে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ বাটন। বাটনে ট্যাপ করলে ব্যবহারকারীকে নতুন একটি স্ক্রিনে নিয়ে যাবে টুইটার অ্যাপ।
নতুন সেই স্ক্রিনে ছবি বা ভিডিও’র মাধ্যমে টুইটের উত্তর দিতে পারবেন ব্যবহারকারী, স্ক্রিনের উপরেই থাকবে মূল টুইট।
নতুন ফিচারের কার্যপ্রণালী নিজস্ব ঘোষণাতেই বুঝিয়ে দিয়েছে টুইটার।
অনেকেই বলছেন এবার টিকটকের পথেই হাঁটছে টুইটার।
এর আগে ইন্সটাগ্রামের মতো স্টোরিজ দেওয়ার সুবিধা এনেছিল টুইটার।