বাংলাদেশের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান বৃহস্পতিবার তার নতুন গাড়ি বিএমডব্লিউ এক্স সেভেনে করে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭২ লাখ।
সাকিব যে গাড়িটিতে এসেছেন সেটি বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজের সাদা রঙের একটি জিপ।
গাড়িটি সাকিব মাসখানেক আগে কিনলেও সেটিতে এখনো কোনো নাম্বার প্লেট লাগানো হয়নি।
এদিকে বিসিএলের মাঝ পথে দল ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বিসিএলের দায়িত্বে থাকা বিসিবি ডাক্তার মনজুর হোসেন চৌধুরী জানিয়েছেন সাকিবের তেমন কোন ইনজুরির সমস্যা নেই।
যদিও সেন্ট্রাল জোনের হয়ে দ্বিতীয় ম্যাচে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন।
জানা গেছে ঢাকায় এসে বিপিএলের প্রস্তুতিতে মনোযোগ দিবেন সাকিব।