‘লাভ নেই, বিএনপি আর ক্ষমতায় আসবে না’

বাংলাদেশে কোনো লম্ফঝম্ফ করে লাভ নেই।
বিএনপি কখনই আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই রাষ্ট্র ক্ষমতায় আনবে।
শুক্রবার সকাল ৯টায় সখিপুরের হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের চতুর্থ তলায় হল রুমে সখিপুর থানা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী।

তিনি বলেন, পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী বানাবে।
কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানবতার সেবা নিয়ে মানুষের পাশে রয়েছেন।
আর বিএনপি জনবিচ্ছিন্ন রয়েছে।

Comments (0)
Add Comment