‘আফগান জনগণকে ফেলে যাবে না পাকিস্তান’

মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে।

আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে গতকাল (শুক্রবার) পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই কথা বলেন।

পাক এই প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আফগানিস্তানের সাহায্যের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সমাজের কাছে যে ত্রাণ সহযোগিতার আবেদন জানিয়েছে তাকে আমরা স্বাগত জানাই।

কমিটি আবারো আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আফগান জনগণের প্রয়োজনের সময় পাকিস্তান পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়।

আফগানিস্তানের মারাত্মক অর্থনৈতিক সংকট এড়াতে এবং দেশটির জনগণের জীবন বাঁচাতে এ কমিটি সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ত্রাণ সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে।

 

Comments (0)
Add Comment