গেলো মৌসুমটি নিজের মান অনুযায়ী খুব একটা ভালো কাটেনি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।
যে কারণে প্রায় এক যুগ পর ব্যালন ডি অর পুরস্কারে সেরা পাঁচের বাইরে চলে গেছেন তিনি।
এমনকি ফিফা দ্য বেস্টেও জায়গা হয়নি সেরা তিনে।
তবে সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা দ্য বেস্ট পুরস্কারে ঠিকই আলো ছড়ালেন রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ায় তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।
গতবছর ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন রোনালদো। এখন আন্তর্জাতিক ফুটবলের তার গোল ১১৫টি।
এই রেকর্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে।
এই পুরস্কার গ্রহণ করে তিনি বলেছেন, ‘এখনও খেলাটির প্রতি, গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে।
পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি।
যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি।’