স্যামসাংকে হটিয়ে আবার শীর্ষে অ্যাপল

স্যামসাংকে হটিয়ে ফের বাজারের শীর্ষে ফিরেছে মার্কিন স্মার্ট ডিভাইস জায়ান্ট অ্যাপল।
গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের পিছনে ফেলে শীর্ষে উঠেছে অ্যাপল।
এর আগে তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় অবস্থানে ছিলো কোম্পানিটি।

কানালিসের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের পরেই রয়েছে স্যামসাংয়ের অবস্থান।
মূলত আইফোন ১৩ সিরিজের ব্যাপক চাহিদার কারণে অ্যাপল চতুর্থ প্রান্তিকে শীর্ষে উঠে আসে।

২২ শতাংশ শেয়ার নিয়ে বাজারের শীর্ষে থাকা অ্যাপল অবশ্য চাহিদানুযায়ী আইফোন তৈরিও করতে পারছে না।
ফলে কিছু কিছু বাজারকে প্রাধান্য দিয়ে আইফোন সরবরাহ করছে প্রযুক্তি জায়ান্টটি।
তবে ক্রমেই সাপ্লাই চেইন স্বাভাবিক হচ্ছে।

Comments (0)
Add Comment