‘দায়সারা’ বিপিএলের পর্দা উঠছে আগামীকাল

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। শুক্রবার, ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

অনেকটা তাড়াহুড়ো করে আয়োজন হতে যাওয়া এই আসরে রয়েছে বেশ অসঙ্গতিও। নেই ডিআরএস, নেই বিদেশি স্বনামধন্য আম্পায়ার কিংবা ধারাভাষ্যকার। দর্শকের উপস্থিতি থাকছে না মাঠে।
এর সবকিছুর পেছনের কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায় দিচ্ছে করোনা মহামারির ওপরেই।

এ ছাড়া বিদেশি তারকা ক্রিকেটারদেরও পাওয়া যায়নি খুব বেশি।
অনেকটা জাতীয় দলের বাইরে থাকা বিদেশি খেলোয়াড়দের নিয়েই সাজানো হয়েছে দলগুলো।
যদিও উল্লেখ যোগ্য নাম ফাফ ডু প্লেসি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনীল নারিন, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভোরা।

এবারের আসর নানা অসঙ্গতি নিয়ে শুরু হলেও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, আগামী আসর থেকে অনেক পরিবর্তন আসবে বিপিএলে।
তবে সব মিলে বলা যায় এই আসরটা অনেকটাই দায়সারা।
কোনভাবে হয়ে গেলেই বাঁচে বিসিবি।

প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে ঢাকা দলের ফ্র্যাঞ্চাইজি বদলে যাওয়ায় বিসিবি অংশ নেয় ড্রাফটে।
পরে সেই দল বিক্রি হয় মিনিস্টার গ্রুপের কাছে।

Comments (0)
Add Comment