কে কত টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আইপিএল নিলামে!

আর দশ দিন পরই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।
সেই নিলামের আগে সামগ্রিক ছবিটা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএলে অংশ নিতে চলা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হলো আজ।

অর্থাৎ মোট ৫৯০ জনের তালিকা প্রকাশ করেছে আজ বিসিসিআই।
ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারদের সেই তালিকায় বাংলাদেশেরও রয়েছেন পাঁচজন। কোন ক্রিকেটারের ভিত্তিমূল্য কত, সেটাও জানিয়েছে বিসিসিআই।

শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটাররা সে সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে, কোন ফ্রাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে, কার হাতে কতজন বিদেশি ক্রিকেটারের কোটা রয়েছে, সে সব বিষয়ের বিস্তারিত প্রকাশ করেছে বিসিসিআই।

Comments (0)
Add Comment