নেইমারের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি!

অনলাইনে নেইমারের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় ধরা পড়েছেন ২০ বছর বয়সী এক তরুণ।
যে ঘটনার কথা জানা গেছে, ব্রাজিলের সাউ পাউলো পুলিশের মাধ্যমে।
চুরি করা অর্থের পরিমাণ ছিল ২ লাখ ২০ হাজার ব্রাজিলিয়ান রিয়েল! ইউরোর হিসেবে তার পরিমাণ ছিল ৩৭ হাজার ইউরো!
বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৫০ হাজার টাকার বেশি।

পুলিশের দেওয়া ভাষ্য মতে, যে তরুণকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আসলে একটি কোম্পানির প্রশাসনিক সহকারী।
অথচ কাজ করছিলেন একটি অপরাধ চক্রের হয়ে।
যারা প্রতারণার মাধ্যমে অবৈধ লেনদেনে জড়িত!

জানা গেছে, অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত তরুণ পিআইএক্স নামের ইন্সট্যান্ট অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার পদ্ধতির সহায়তা নিয়েছিলেন।
আর এভাবেই ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারসহ অনেক ব্যাঙ্ক ক্লায়েন্টের অর্থ সরানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি বেশ চাঞ্চল্য ফেলে দেওয়ায় সেটি তদন্তে নেমেছিল ব্রাজিলের আঞ্চলিক অপরাধমূলক তদন্ত সংস্থা।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িত বাকিদেরও তারা বের করতে পেরেছেন।
নেইমার অবশ্য এই ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

Comments (0)
Add Comment