‘সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার বিকল্প নেই’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, বই মানুষকে কল্পনা শক্তি বৃদ্ধি এবং সৃজনশীল হতে সহায়তা করে। একটি বই বা কবিতা মানুষকে যতটুকু প্রভাবিত করতে পারে অন্য কিছু তা পারে না।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আমাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা উল্লেখ করে পলক বলেন, যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন।

Comments (0)
Add Comment