৬০টি গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত্ব!

ভিন্ন পদ্ধতিতে অন্যান্য গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছেন গবেষকরা।
প্রায় অনেক দিন ধরেই পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে প্রাণের অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা।
সেই গবেষণার তালিকায় শীর্ষে আছে মঙ্গলগ্রহ।
একই সঙ্গে চাঁদের মাটি মানুষের বসবাসযোগ্য কিনা সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছেন গবেষকরা।
এই সব গবেষণার মধ্যে একদল ভারতীয় গবেষক সন্ধান পেয়েছেন ৬০টি গ্রহের।

বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সঙ্গে যুক্ত গবেষকরা মোট ৫০০০ গ্রহের মধ্য থেকে খুঁজে পেয়েছেন ৬০টি গ্রহ।
সে জন্য ব্যবহার করা হয়েছে মাল্টি স্টেজ মেমেটিক বাইনারি ট্রি অ্যানোমলি আইডেন্টিফায়ার।

যে পদ্ধতিতে এই গবেষকরা গবেষণা চালিয়েছেন তা হলো একটি ব্যতিক্রম খুঁজে বের করা।
একটি নভেল মাল্টি-স্টেজ মেমেটিক অ্যালগরিদম ব্যবহার করে এই ব্যতিক্রম খুঁজে বের করাই গবেষণাটির উদ্দেশ্য।

Comments (0)
Add Comment