বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, না হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপি) জনগণের কাছে একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই, তাই জনগণ বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে।
নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।