জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে আবারও অস্থির হয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানির বাজার।
তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ধাক্কা লেগেছে তেল আমদানি নির্ভর এশিয়ার প্রধান অর্থনৈতিক দেশগুলোর শেয়ারবাজারেও।
রাশিয়া বিশ্বের প্রধান গ্যাস রফতানিকারক ও দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ।
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পরপরই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি একশ’ ডলার পার হয় তেলের দাম।
অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টক্রুড সর্বশেষ ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ১০২ দশমিক ৪৮ ডলারে।
২০১৪ সালের পর যা সর্বোচ্চ।
এ ছাড়া অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৪০ ডলারে।

ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অবরোধ আরোপ করতে পারে এ আশঙ্কায় ২০২২ সালের শুরু থেকেই এখন পর্যন্ত তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বেড়েছে।
রাশিয়া বিশ্বের প্রধান গ্যাস রফতানিকারক ও দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ।
ইউরোপের গ্যাসের ৪০ শতাংশ এবং তেলের ২০ শতাংশ সরবরাহ করে রাশিয়া।

Comments (0)
Add Comment