জীবনের সেরা মুহূর্ত উপভোগ করছেন ভারতের দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী কাজল আগরাওয়াল।
মাতৃত্বে প্রত্যেক নারীর সৌন্দর্য আরও বেড়ে যায়, এ কথার নতুন প্রমাণ যেন দিলেন কাজল।
বৃহস্পতিবার এ অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনেন। ছবিতে দেখা যাচ্ছে তার মুখভরা হাসি।
পরনে ভারি শাড়ি আর গায়ে জড়িয়েছেন ভারী গয়না।
ছবি শেয়ার করেছেন নিজেই। নেটিজেনদের মন্তব্য, এ যেন চোখ ফেরানো দায়!
ওজন বেড়েছে বেশ খানিকটা। নায়িকাদের ছিমছাম গড়নের চেহারা হারিয়েছেন মাস কয়েক আগেই। তবে কাজল আগরওয়ালের এ নিয়ে কোনো আক্ষেপ নেই। কেননা মা হতে চলেছেন কাজল।
২০২০ সালে মুম্বাইতে গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। করোনার কারণে সেই বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি।