‘জাফরুল্লাহ ফখরুল একসঙ্গে যায় না’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, একই ইনভাইটেশন কার্ডে জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলামের নাম লেখা।
এই দুটি জিনিস একসঙ্গে যাবে নাকি? বহুদিন ধরে দেখছি, যায় না।

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেএসডি আয়োজিত ‘২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১তম বছর ও বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক আলোচন সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, এখন আমি জানি না মির্জা ফখরুল কেন আসেননি।
উনি অসুস্থতার কথা বলেছেন, হয়তো এজন্যই আসেননি।
যদিওবা আসতেন, আমি বিএনপির নেতাদের বলছি, আওয়ামী লীগ চলে গেলো, ভোট হলে আপনারা ক্ষমতায় আসবেন?
লড়াই যখন করছি, সেই লড়াইয়ে জনগণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করতে গেলে তার (মির্জা ফখরুল) ডা. জাফরুল্লাহর পরামর্শ নিতে হবে।

Comments (0)
Add Comment