দলমত ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, আমি এই নারায়ণগঞ্জকে মডেল সিটিতে পরিণত করবো।
এই ওয়ার্ডের কিছু কাজ এখনো বাকি, এই মেয়াদে সব কাজ শেষ করবো।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া রুপসী গার্ডেন বালুর মাঠে মরহুম বাদশা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি তা আমার দেখার বিষয় নয়। আমি সবার জন্য কাজ করি বলেই আপনারা এই নিয়ে আমাকে টানা তিনবার মেয়র হিসেবে নির্বাচিত করেছেন।