হরতালে ধ্বংসাত্মক কাজ করলে আইনি ব্যবস্থা

আগামী সোমবার বাম জোটের ডাকা হরতালে ধ্বংসাত্মক কাজসহ জনগণের দুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রসঙ্গত গত ১১ মার্চ পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি প্রতিরোধ ও মানুষকে বাঁচানোর দাবিতে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

এদিকে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানানো হয়।

Comments (0)
Add Comment