পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের অন্তত ৫০ মন্ত্রীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের মধ্যেই এক্সপ্রেস ট্রিবিউন এমন খবর দিয়েছে।
এই অর্ধশতের মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রীরাও রয়েছেন।
নিখোঁজ মন্ত্রীদের মধ্যে ২৫ জন কেন্দ্রীয় এবং প্রাদেশিক উপদেষ্টা ও বিশেষ সহকারী। তাদের মধ্যে চার প্রতিমন্ত্রী, চার উপদেষ্টা ও ১৯ জন বিশেষ সহকারী।
তবে ইমরান খানকে এখনো সমর্থন দিচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীরা।
প্রধানমন্ত্রীকে যারা সমর্থন দিচ্ছেন, তাদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, তথ্যমন্ত্রী ফাওয়া চৌধুরী, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।