‘প্রীতির পরিবারের পাশে থাকবে আওয়ামী লীগ’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু বেদনাদায়ক।
এ হত্যাকাণ্ড মেনে নেওয়ার মতো নয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রীতির পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমাদের পাঠিয়েছেন।
আমরা তাদের (প্রীতির পরিবার) পাশে আছি, সেটা জানানোর জন্যই প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন।’

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী প্রীতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পর তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর শান্তিবাগের বাসায় যান মন্ত্রী।
এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে গুলিবিদ্ধ হন কলেজছাত্রী প্রীতি।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময়ে বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
মূলত আওয়ামী লীগ নেতা টিপুর ওপর হামলা করে সন্ত্রাসীরা।
এসময় পাশেই রিকশায় থাকা প্রীতিও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Comments (0)
Add Comment