পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে রোববার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবার কথা রয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, ইমরানের বিরুদ্ধে সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় এরইমধ্যে ফলাফল স্পষ্ট হয়ে গেছে।
দেশের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পরে সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই রোববার ভোটাভুটির দিন ধার্য হয়েছে।
জাতীয় পরিষদেন মোট ৩শ’ ৪২ আসনে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১শ’ ৭২ ভোটের প্রয়োজন।
সবশেষ হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে আছে ১শ’ ৭৭ ভোট।
ভোটের ফল যদি বিপক্ষে যায় তবে তা মেনে না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইমরান।