সপ্তাহের ব্যবধানে কমেছে শনাক্ত

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
গত এক সপ্তাহে (২৮ মার্চ-৩ এপ্রিল) এ ভাইরাসে শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুহার বেড়েছে। সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুর হার বেড়েছে ৩০০ শতাংশ। তবে শনাক্ত কমেছে ২৭ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে নমুনা পরীক্ষা ১৮ দশমিক ৪ শতাংশ এবং সুস্থতা ২২ দশমিক ২ শতাংশ কমেছে।

আগের সপ্তাহে (২১-২৭ মার্চ) মৃত্যু ৮৩ দশমিক ৩ শতাংশ, শনাক্ত ৪০ দশমিক ১ শতাংশ, নমুনা পরীক্ষা ১৩ দশমিক ৪ শতাংশ, সুস্থতা ২৩ দশমিক ৫ শতাংশ কমেছিল।

সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

Comments (0)
Add Comment