স্নাতক পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম

এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ – অ্যাডমিন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আইবিএ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ফরেন করেসপন্ডেন্স, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। এছাড়াও গ্রুপ অব কোম্পানিজ বা কোনো এয়ারলাইন্স কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৮ জুন, ২০২২।

সূত্র : বিডিজবস।

Comments (0)
Add Comment