শরীয়তপুর: পদ্মা সেতুতে পিকআপ ভ্যান দুর্ঘটনায় কাউসার (৩০) ও রাজু (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে তিন টনের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহত দুইজন শরিয়তপুর জেলার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন এক নারী, শিশু ও পিকআপ ভ্যানের চালক।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২