বর্তমানে নভোএয়ার চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ভাড়া ৩২০০ টাকায় প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করছে ।
চট্টগ্রাম ছাড়াও নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুট কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক রুট ইয়াঙ্গুনে প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।