নিউইয়র্কে আইজিপি, বিমানবন্দরে প্রবাসীদের অভ্যর্থনা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জাতিসংঘের সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্ক পৌঁছে‌ছেন। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।
সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্ক পৌঁছে‌ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান। আইজিপির নিউইয়র্ক সফরের খবরে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন বিমানবন্দরে আসেন।

বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে জেএফকে বিমানবন্দরে আইজিপির অভ্যর্থনার ছবি পোস্ট করা হয়।

আইজিপি ইউএনকপস- এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এরআগে স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দি‌কে নিউইয়র্ক পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছা‌নোর খবর নিশ্চিত করেন জা‌তিসং‌ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মু‌হিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও সম্মেলনে যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

Comments (0)
Add Comment