ভাঙ্গন ঝুঁকির আশঙ্কায় কক্সবাজার বিমানবন্দর

আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেলেও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙনের ঝুঁকির আশঙ্কায় কক্সবাজার বিমানবন্দর।

বিমানবন্দরকে আন্তর্জাতিকে রূপান্তরের যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে, সেটা সমুদ্রের কোলঘেঁষে। এরই মধ্যে কিছু স্থানে ভাঙন ঠেকাতে বসানো হয়েছে জিও ব্যাগ। এ অবস্থায় বিশেষজ্ঞদের মতামতের মাধ্যমে সমন্বিতভাবে ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়। আর উচ্চ জোয়ারে ঢেউয়ের আঘাতে তলিয়ে যায় ঝাউগাছ ও সাগরপাড়ের দোকানপাট। তাতে তীব্র আকার ধারণ করে বালিয়াড়ির ভাঙন।

দুই বছর ধরে বর্ষা মৌসুম এলেই শুরু হয় সাগরের ভয়াল আগ্রাসন। বিলীন হতে থাকে সবুজ ঝাউবিথী আর হুমকিতে পড়ে নানা স্থাপনা।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকে রূপান্তর করতে করা হয়েছে ভূমি অধিগ্রহণ, যা সমুদ্রের কোলঘেঁষে। এরই মধ্যে কিছু স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, যা রক্ষায় প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হয়েছে।

তবে ভাঙন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাকে অবহিত করা হয়েছে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের মাস্টারপ্ল্যান পরিবর্তন করে ওইটা যেন দ্রুত কাজে হাত দেয়।

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক জানান, বিশেষজ্ঞদের মতামতের মাধ্যমে সমন্বিতভাবে ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক বিমান সরাসরি কক্সবাজারে অবতরণ করলেও নিয়মিত যাত্রী পরিবহন শুরু হয়নি। আর কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিনই উড়োজাহাজের ৪০টির মতো ফ্লাইট ওঠানামা করছে।

Comments (0)
Add Comment