গত দু’দিনের প্রবল বর্ষণের কারণে লুসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। দুর্যোগের কারণে ওই এলাকার স্কুল-কলেজ, সরকারি অফিস এবং রাস্তা-ঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুসিয়ানা রাজ্য ছাড়াও নিউ ওরলিনসে আকস্মিক বন্যার পূর্বাভাস প্রদান করেছে।
এর আগে গত মার্চেই ভয়াবহ বন্যায় ওই দুই রাজ্যে চার জনের মৃত্যু হয়েছিল। সেসময় বন্যার কারণে কয়েক হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।