ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)

পদ সংখ্যা: অনির্দিষ্ট

যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: যে কোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

বয়স: অনির্দিষ্ট

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২২

Comments (0)
Add Comment