বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ‘অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট’ পদের মৌখিক পরীক্ষার (Viva) তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা ঘোষণা করা হয়েছে।
গত বুধবার প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচি জানানো হয়।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
  • অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ (প্রতিদিন দুপুর ২:০০টা থেকে)।
  • প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: ২৬ এপ্রিল ২০২৬ (দুপুর ২:০০টা থেকে)।
পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র (চেকলিস্ট):
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে:
১. প্রবেশপত্র (Admit Card): রঙিন প্রিন্ট করা ২ কপি।
২. আবেদনপত্র (Applicant’s Copy): টেলিটক থেকে প্রাপ্ত রঙিন প্রিন্ট কপি।
৩. ছবি: ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি।
৪. পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র (NID) ও জন্ম নিবন্ধন সনদের মূল কপি  এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৫. নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন থেকে প্রাপ্ত মূল সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৬. শিক্ষাগত যোগ্যতা: সকল স্তরের মূল সনদপত্র ও মার্কশিট এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৭. কারিগরি দক্ষতা:
  • অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
  • প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শিতাসংক্রান্ত সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
    ৮. কোটা সংক্রান্ত সনদ: কোটায় আবেদনকারী প্রার্থীদেরকে কোটার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদপত্র, গেজেট, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের MIS/অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশান সনদপত্র।
    ৯. অন্যান্য: অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
Comments (0)
Add Comment