প্রবাসীদের দাবি শমশেরনগর বিমানবন্দর চালুর

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরকে বাণিজ্যিকভাবে চালু করার দাবি জানিয়েছে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার।

 

সম্প্রতি শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান প্রবাসীরা।

বিমানবন্দরটি চালু হলে এটিকে কেন্দ্র করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আরও বেশি দেশি-বিদেশি পর্যটক বাড়বে বলে ধারণা প্রবাসীদের।

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।

এ অঞ্চলের প্রবাসীদের যাত্রীসেবা ǣদিয়ে বিমানবন্দরটি চালুর দাবিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রবাসীরা।

বর্তমানে হেলিকপ্টার ও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানগুলোকে এ বিমানবন্দর ব্যবহার করতে দেখা যায়।

প্রবাসীরা দাবি জানিয়ে বলেন, সময় এখন বদলেছে, তাই বিমানবন্দরটি চালু করা জরুরি।

Comments (0)
Add Comment