শাহজালাল বিমানবন্দরের ডাষ্টবিন হতে পরিত্যক্ত অবস্থায় ৩০ টি স্বর্ণবার উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল ০৯ঃ৩০ ঘটিকার সময় হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর ১২ এর পার্শ্বে রক্ষিত ডাষ্টবিন হতে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোরানো দন্ড আকারের বস্তু পাওয়া যায়।

পরবর্তীকালে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দন্ড আকারের বস্তু খুলে ৩০ টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি  ৫০ লক্ষ টাকা মাত্র।

পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারী মামলা সহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটককারি সংস্থা: প্রিভেন্টিভ টিম, কাস্টম হাউস, ঢাকা।

Comments (0)
Add Comment