ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে নাসুম আহমেদকে ফেরান হারিস রউফ। বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৭। আফিফ অপরাজিত ছিলেন ২০ বলে ২৪ রান করে।
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে এক হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করলেন আফিফ হোসেন। ৫৫তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি।
শাহীন শাহ আফ্রিদি তার শেষ ওভারে পেলেন আরেকটি উইকেট। তাসকিন আহমেদকে ১ রানে বাবর আজমের ক্যাচ বানান পাকিস্তানি পেসার। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১১৬ রান।
শাহীন শাহ আফ্রিদি ডেথ ওভারে বল হাতে নিয়েই পেলেন উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইয়র্কারে বোল্ড করেন মোসাদ্দেক হোসেনকে। ১১ বলে মাত্র ৫ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান।
তিন বল পর নুরুল হাসান সোহানকে খালি হাতে ফেরান। ৩ বল খেলে ডাক মারেন তিনি ডিপ পয়েন্টে মোহাম্মদ হারিসের ক্যাচ হয়ে। ১৬.৫ ওভারে ৬ উইকেটে ১০৭ রান বাংলাদেশের।