হঠাৎ করে দেখলে মনে হবে নির্ঘাত কোনো রাজপ্রাসাদের অন্দরমহলের ছবি দেখছেন। চারিদিকে আলো, তকতকে মেঝে এবং পরিপাটি করে সাজানো অন্দরসজ্জা দেখে যে কেউ হবেন অবাকও।
তবে, এগুলি কোনো রাজপ্রাসাদের ছবি নয়।
বরং,ভারতের বিমানবন্দর সেজে উঠেছে এভাবে। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও ভারতের কাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempegowda International Airport) টার্মিনাল ২ তে গেলেই প্রত্যক্ষ করা যাবে এই সৌন্দর্য।
মূলত, এই টার্মিনালটি বেঙ্গালুরুর গার্ডেন সিটির আদলে তৈরি করা হয়েছে।
পাশাপাশি, এই বিমানবন্দরে আগত যাত্রীদের মনে হবে তাঁরা যেন কোনো বাগানে হেঁটে বেড়াচ্ছেন।
এমতাবস্থায়, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি আগামী ১১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
এমনকি, ইতিমধ্যেই টার্মিনালটির বেশ কিছু ঝাঁ চকচকে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।