চট্টগ্রাম বিমানবন্দরে ই-গেট উদ্বোধন আজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট চালু করা হচ্ছে। এব আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট (ইলেক্ট্রনিক গেট) চালু করা হয়।

আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ৬টি ই-গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সোমবার বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়া দ্রুততর করতে এবং পরিষেবার মান উন্নত করতে মঙ্গলবার ই-গেটগুলো উদ্বোধন করা হবে।

ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশ পরিচালনা করবে এবং প্রতিটি গেটে ক্যামেরা বসানো হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারেন, কারণ ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলা স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটি ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।
এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্টে একটি অন্তর্নির্মিত মাইক্রোপ্রসেসর চিপ থাকে যাতে ধারকের বিবরণ থাকে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো ই-পাসপোর্ট স্ক্যান করার পর বিমান যাত্রীদের শনাক্ত করবে। এবং প্রক্রিয়াটি ভ্রমণ সংক্রান্ত নথি যাচাইয়ের সময় উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

Comments (0)
Add Comment