বিমানবন্দর সড়কে চলাচলে ট্রাফিকের বিশেষ নির্দেশনা

বিমানবন্দর সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে বিআরটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে। এ জন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ বুধবার সকালে বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের জন্য এক বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এই করিডরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

Comments (0)
Add Comment