তার বক্তব্যে যারা আঘাত পেয়েছেন তাদের উদ্দেশ্যে ট্রাম্প প্রথমবারের মতো এই দুঃখ প্রকাশ করলেন।
দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চারলোটে এক নির্বাচনী র্যালিতে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প অনুতপ্তের কথা জানিয়েছে বলে সংবাদ দিয়েছে শুক্রবার সিবিসি নিউজ।
ট্রাম্প বলেন, মাঝে মাঝে বিতর্কের উত্তাপে কিংবা রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। যা অনেকের কাছে সঠিক মনে হয়নি। কিন্তু আমি তা বলেছি। যা বলে আমি ব্যথিত। বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যা বলেছি, বাস্তবে তা আমার ব্যক্তিগত কষ্টের কারণ হতে পারে।
‘মুসলমানদের যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করা উচিত’, ‘মিডিয়া অসৎ’ ‘হিলারি আইএসের প্রতিষ্ঠা’ এবং সাংবাদিকদের উদ্দেশ্যে নানা কটূক্তিসহ বিভিন্ন মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি এমন সব বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এতে তিনি ব্যাপক রোষানলেও পড়েছেন। আগামী ৮ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই দুঃখ প্রকাশ নতুন কোনো রাজনৈতিক কৌশল কিনা সে প্রশ্নও উঠেছে বিশ্লেষক মহলে।