ভারতের বাগডোগরা বিমান বিমানবন্দরে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার!

ভারতের বাগডোগরা বিমানবন্দরে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করে ২ যুবকে। জানা গিয়েছে, ধৃতদের নথীপত্রে অসঙ্গতি থাকায় জিজ্ঞাসাবাদের পর তাদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে খবর, নথী অনুযায়ী ধৃতরা একজন জলপাইগুড়ি ও অপরজন সিঙ্গুরের বাসিন্দা। তাদের কাছ থেকে একাধিক নথী উদ্ধার করেছে পুলিশ।নথীগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত,ব্যাঙ্কক যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে ২ যুবক ব্যাংকক যাবার সময় তাদের নথিপত্রে অসঙ্গতি দেখা যায়।

তারপর নথিতে অসঙ্গতি থাকায় তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা বাংলাদেশের যুবক। জানা যায় ব্যাংকক যাবার চেষ্টা করছিল ওই দুই যুবক। তৎক্ষণাৎ তাদের বাগডোগরা বিমনবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে এবং ধৃতদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় ।
সূত্র: নিউজ১৮ বাংলা

Comments (0)
Add Comment