‘মানসিক সমস্যায় ভুগছেন ৩ কোটি মানুষ’

দেশের ৩ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক সমস্যায় বিশ্বে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। আর বাংলাদেশের তিন কোটি মানুষ কোনো-না কোনোভাবে এই সমস্যায় ভুগছেন।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এ জন্য উন্নত চিকিৎসা জরুরি।
মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষ জনবল বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

জাহিদ মালেক বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকার নানামুখী ব্যবস্থা নিয়েছে। পাবনা মানসিক হাসপাতালকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় কাউন্সেলিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment