ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে যৌনকর্মী হিসেবে কাজ করার অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ে ট্রাম্প আগে যৌনকর্মী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে। স্লোভেনিয়ার ম্যাগাজিন সুজিতে এ মাসের প্রথম দিকে প্রকাশিত এক প্রতিবেদেনে দাবি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।

স্লোভেনিয়ার ওই ম্যগাজিনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে পাওলো জামপোল্লির মডেলিং এজেন্সীর সঙ্গে কাজ করার পাশাপাশি তার এসকর্ট এজেন্সীতেও কাজ করতেন মেলানিয়ে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন পাওলো।

জামপোল্লির ওই এসকর্ট এজেন্সীটি ধনী ব্যক্তিদের নিকট এসকর্ট সরবারহ করতেন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই এজেন্সীতে কাজ করা মডেলদের দুইটি করে কম্পোজিট কার্ড থাকতো। এতে তাদের দুইটি ছবিসহ তাদের মাপ, চোখ, চুলের রং এবং এজেন্সীর সকল তথ্য থাকতো।

এই কার্ড দুইটির একটি তারা ব্যবহার করতেন মডেলিং ব্যবসার জন্য এবং অপরটি ব্যবহার করতেন তাদের যৌন ব্যবসায়।

এছাড়া ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয়ের বিষয়টি নিয়ে চলতি বছরই একটি বই প্রকাশিত হয়েছে। ‘ফরম দ্য হোর হাউজ টু দ্য হোয়াইট হাউজ’ বইটিতেও মেলানিয়া ট্রাম্পের গল্প বলা হয়েছে। এখনও আমাজনে পাওয়া যাচ্ছে বইটি।

তবে বিষয়টি নিয়ে ট্রাম্পের এক মুখপাত্র বলেছেন এটা অননুমোদিত বই এবং এর লেখক ট্রাম্প বিদ্বেষীরা। তারা কখনোই মেলানিয়ার সঙ্গে কথা বলেননি এবং বইটি তাদের নিজেদের স্বার্থের জন্য তারা মিথ্যায় পরিপূর্ণ করে রেখেছেন।

Comments (0)
Add Comment