এয়ার এরাবিয়ার বিমানের সঙ্গে শেয়ালের ধাক্কা, ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সৌদি আরবের এয়ার এরাবিয়ার একটি বিমানের সঙ্গে শেয়ালের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের সঙ্গে শেয়ালের ধাক্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ৩০ মিনিট বন্ধ ছিল। পরে বিমান চলাচল স্বাভাবিক হয়।

সূত্র: সময় নিউজ

Comments (0)
Add Comment