স্পাইসজেটের বিমানে বোমাতঙ্ক! উড়ো ফোনে আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে

দিল্লি- পুনেগামী স্পাইসজেট বিমানে বোমাতঙ্ক , হুমকি ফোনের জেরে গড়াল না বিমানের চাকা। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। উড়ানটিতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান ,”ফোন করে এক ব্যক্তি জানান যে , বিমানে বোমা রাখা রয়েছে। বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।‘সিআইএসএফ ও দিল্লি পুলিশের আধিকারিকদের সতর্ক করা হয়েছে।’’

এক পুলিশকর্মী বলেছেন, ‘‘তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’’ কে বা কারা হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিমানের সমস্ত যাত্রী ও ক্রুরা সুরক্ষিত রয়েছেন।

সূত্র: আনন্দবাজার

Comments (0)
Add Comment