কুমিল্লায় শিক্ষাবৃত্তি-সম্মাননা পেল ১৭১ শিক্ষার্থী

কুমিল্লায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, শিক্ষাবৃত্তির টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার বড় চর এলাকায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়েদুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক আয়েশা জামান ও আবুল বাশার সিপন।

অনুষ্ঠানে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭১ জন মেবাধী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি, সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

Comments (0)
Add Comment