কিন্তু হঠাৎ করেই রণবীরের ঘনিষ্ট বন্ধু অয়নের সঙ্গে দেখা করলেন ক্যাটরিনা কাইফ। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, দীর্ঘ ৬ মাস পর রণবীরের ঘনিষ্ট বন্ধু অয়নের সঙ্গে গতকাল রাতে করণ জোহরের বাসায় সাক্ষাৎ করেন ক্যাটরিনা কাইফ। এক পার্টি উপলক্ষে এসেছিলেন তারা। এ সময় সিদ্ধার্ত মালহোত্রা, আলিয়া ভাটসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় অয়ন মুখার্জি ও ক্যাটরিনা কাইফ পার্টির এক কোণে একসঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন বলেও এ সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে তাদের মাঝে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর-ক্যাটরিনার। এরপর চলতি বছরের জানুয়ারিতে ছাড়াছাড়ি হয় এ জুটির। ব্রেকআপের পর ফিতুর সিনেমার প্রচারণা করছিলেন ক্যাটরিনা। কিন্তু সে সময় বিষয়টি নিয়ে কোনো কথাই বলেননি তিনি। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বার বার দেখো সিনেমার প্রচারণায় ব্যস্ত তিনি। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি